শিরোনামঃ-

» সিলেট ওসমানী বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত নাদেল

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০২২ | মঙ্গলবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হওয়ার পর নিজের জন্মভূমি সিলেটে এসে পৌঁছেছেন শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নিজ দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ও জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জগলু চৌধুরীর যৌথ পরিচালনা বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, এডভোকেট রাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল,যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, রঞ্জিত সরকার, মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ সেলিম, আরমান আহমেদ শিপলু, মহানগর আওয়ামীলীগ এর শিক্ষা সম্পাদক ইলিয়াসুর রহমান ইলিয়াস, সদস্য তাহমিন আহমেদ, রাহাত তরফদার, ইমরুল হাসান, সৈয়দ কামাল, জুমাদিন আহম্মদ,ইলিয়াস আহমদ জুয়েল, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের লীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মোঃ নাইম আহমদসহ নেতৃবৃন্দ।
এদিকে, শফিউল আলম চৌধুরী নাদেলকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বরণ করতে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও তার নিজ জেলা মৌলভীবাজারের নেতৃবৃন্দও বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

Manual1 Ad Code

এসময় বক্তারা শফিউল আলম চৌধুরী নাদেলকে দ্বীতীয় বারের মত সাংগঠনিক সম্পাদক করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি বিশ্বাস রেখে দ্বিতীয়বার দলের এতো বড় দায়িত্ব দিয়েছেন।এজন্য আমি তাঁর কাছে চিরকৃতজ্ঞ। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দিনরাত কাজ করছেন আমাদের সবাইকেও একইভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, এখন দায়িত্ব আরও বেড়ে গেছে।সেই দায়িত্ব পালন করতে গিয়ে জন্মভূমি সিলেটের সম্মান যাতে নষ্ট না হয় তার জন্য সবাই সহযোগীতা করবেন এবং সিলেটের মানুষের জন্য আমৃত্যু কাজ করে যাব। তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালে বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র। এ উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত-শিবির একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই প্রত্যেকটি ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশ আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

Manual8 Ad Code

বিমানবন্দর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। পরে তিনি দুই ওলি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করেন। এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সিলেট আওয়ামী লীগের প্রায়ত নেতাদেরকে স্মরণ করেন।

উল্লেখ্য, গত শনিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে শফিউল আলম চৌধুরী নাদেল সাংগঠনিক সম্পাদক পদে পুনর্র্নিবাচিত হন।

শফিউল আলম চৌধুরী নাদেল ২০১৯ সালের ২৬ ডিসেম্বর প্রথমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031