শিরোনামঃ-

» আগামী ২৩ ডিসেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের কর্মসূচি

প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০২২ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি মুহাম্মাদ নুরুল ইসলাম নয়নের মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের আগামী ২৩ ডিসেম্বর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি আয়োজন করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, আগামী শুক্রবার ২৩ ডিসেম্বর যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি মুহাম্মাদ নুরুল ইসলাম নয়নের মুক্তি ও জাতীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের কর্তৃক আগামী ২৩ ডিসেম্বর সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রী মাঠ থেকে বেলা ২টা ৩০মিনিটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী সদস্য (উপজেলা, পৌর ও ২৭টি ওয়ার্ড) নেতৃবৃন্দকে,যথা সময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার অনুরোধ জানিয়েছেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031