শিরোনামঃ-

» বিজয় দিবসের চেতনা কাজে লাগিয়ে ইসলামী সমাজ বির্নিমাণে সকলকে এগিয়ে আসতে হবে

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২২ | শুক্রবার

Manual3 Ad Code

অবিলম্বে দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হককে নিঃশর্ত মুক্তি দিন মাওলানা গাজি রহমত উল্লাহ

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার (১৬ ডিসেম্বর) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সভাপতির বক্তব্যে মাওলানা গাজি রহমত উল্লাহ বলেন বিজয় দিবসের চেতনা কাজে লাগিয়ে ইসলামী সমাজ বির্নিমাণে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন দ্রব্যমূল্য ও জ্বালানী তেলের উর্ধ্বগতিতে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকারে প্রতি জোর দাবি জানান। তিনি অবিলম্বে দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হককে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারে প্রতি উদাত্ত আহবান জানান।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা আহমদ আজাদ, মোঃ আব্দুল গফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দিন, জালালাবাদ ইমাম সমিতি সিলেট জেলা সেক্রেটারী ও মহানগর দায়িত্বশীল মাওলানা হুসাইন আহমদ, সিলেট মহানগর ৪নং ওয়ার্ড শাখার সভাপতি হাফিজ হাফিজ সিরাজ উদ্দিন, মুহাম্মদ সিকদ্দর আলী, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ ছাব্বির আহমদ, ৫নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা ফয়জুন নুর, ১০নং ওয়ার্ড শাখার সভাপতি ক্বারী মাওলানা আনোয়ারুল হক, ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ সামসুল ইসলাম, ১১নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আব্দুল মুহাইমিন, সেক্রেটারী মাওলানা আবুল কালাম, ১৩নং ওয়ার্ড সেক্রেটারী হাফিজ হুসাইন আহমদ, ১৮নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলাম আলবাব, সেক্রেটারী মনিরুল ইসলাম, ১২নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা ওলিউর রহমান, সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন, ৩৪নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মীর মুহাম্মদ রাহাত, ৮নং ওয়ার্ড শাখার সেক্রেটারী মাওলানা আহমদুল হক ফয়েজি, ৭নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সুলতান মিয়া, বায়তুল মাল সম্পাদক আব্দুল বাছিত, ওমর ফারুক, মুহাম্মদ মাহফুজুল ইসলাম, এমদাদুল হক, মুহাম্মদ আজিজুল ইসলাম, রাজু আহমদ, ছাব্বির আহমদ, আবুল কালাম, মাওলানা আব্দুল হামিদ, কাজী মাহবুবুর রহমান, জালাল উদ্দিন রায়ধরী, আলী হুসেন প্রমুখ।

পরিশেষে দেশ জাতি, মুসলিম উম্মাহ ও স্বাধীনতা সংগ্রামে শাহাদৎ বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031