শিরোনামঃ-

» মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা শোষনমুক্ত রাষ্ট্র প্রতিষ্টায় সংগ্রাম বেগবান করতে হবে : বাসদ

প্রকাশিত: ১৬. ডিসেম্বর. ২০২২ | শুক্রবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে অদ্য শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালী বের হয়।

Manual5 Ad Code

র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। র‌্যালীতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।তার আগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্টিত হয়।

বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, মামুন বেপারি, রত্না বসাক, মাসুদ রানা, বেলাল আহমদ, মিন্টু যাদব, ইয়াছিন আহমদ, ইউসুফ আলী, শহিদ মিয়া, জাহেদ আহমদ, নুরুল ইসলাম, সালিক আহমদ, সবুজ হোসেন, কাওসার আহমেদ, নুরুল আমিন,নজির হোসেন, এরশাদ, খোকন মিয়া, সনজয় শর্মা এসডি আদি, আনোয়ার হোসেন, নিলয়, সনজিত শর্মা প্রমুখ।

Manual3 Ad Code

বিজয় দিবসের সমাবেশে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, আজ যখন আমরা স্বাধীনতার ৫২তম বিজয় দিবস পালন করছি তখন মুক্তিযুদ্ধের ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার থেকে দেশ আজ যোজন যোজন দূরে। শ্রমিক ন্যায্য অধিকার পায় না, কৃষক ফসলের লাভজনক দাম থেকে বঞ্চিত, শিক্ষা-চিকিৎসা ভঙ্গুর দশা, নারী-শিশু নির্যাতন বেড়েই চলছে। নির্বাচন কে নির্বাষনে পাঠানো হয়েছে।মানুষের চিন্তামত প্রকাশের স্বাধীনতা কে সংকুচিত করা হয়েছে।

Manual8 Ad Code

সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষক করা হচ্ছে।দুর্নীতি -লুটপাট অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ফেলেছে।দেশে চলছে স্বৈরাচারী-ফ্যাসিবাদী শাসন।

Manual1 Ad Code

জেলা সদস্য প্রণব জ্যোতি পাল বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ হারিয়ে যেতে বসেছে।এর মূল কারন শোষণমূলক পুঁজিবাদী শাসন ব্যবস্থা।

এ অবস্থা থেকে মুক্তির জন্য শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে শোষণমুক্ত সাম্য সমাজ প্রতিষ্ঠা তথা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় লক্ষ্যে শ্রমজীবী মেহনতি জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31