শিরোনামঃ-

» এপেক্স ক্লাব অব সিলেট এর উদ্যোগে শীতবস্ত্র ও চাল বিতরণ

প্রকাশিত: ১৫. ডিসেম্বর. ২০২২ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন এপেক্স ক্লাব অব সিলেট এর উদ্যোগে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর শাহজালাল উপশহরে অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়।

Manual7 Ad Code

এপেক্স ক্লাব অব সিলেট এর সিনিয়র সহ-সভাপতি এপে: আশিষ রায় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর লাইফ গভর্ণর এপে: আক্তার হোসেন খান।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা-৪ এর গভর্ণর এপে: মোঃ বাবুল মিয়া, সদ্য অতীত জেলা-৪ গভর্ণর এপে: শাহেদুর রহমান শাহেদ, জেলা-৪ গভর্ণর (ইলেক্ট) এপে: এডভোকেট জালাল উদ্দিন, অতীত জেলা-৪ গভর্ণর এপে: আহমেদ জাকারিয়া।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব সিলেট এর অতীত সভাপতি এপে: এমদাদুর রহমান, এপেক্স ক্লাব অব সিলেট এর জুনিয়র সহ-সভাপতি এপে: প্রফেসর মুস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব সিলেট এর সদস্য এপে: মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

উল্লেখ্য যে, পুরো শীতকাল জুড়ে এপেক্স ক্লাব অব সিলেট অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৬ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930