শিরোনামঃ-

» শীতার্তদের মাঝে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৩. ডিসেম্বর. ২০২২ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

সেচ্ছাসেবী সামাজিক সংগঠন, স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সিলেটের শাহপরান, ছড়ারপাড় এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী প্রভাষক মঞ্জুর রহমান, স্বপ্নচূড়ার পৃষ্টপোষক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল। সার্বিক সহযোগিতায় ছিলেন, কাতার প্রবাসি মানিক আহমদ (বাবার রুহের মাগফিরাত কামনায় উনার এই আয়োজন ছিলো) ও স্বপ্নচূড়ার অর্থ সম্পাদক রায়হান উদ্দিন ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সব সময় সুবিধাবঞ্চিত এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, তাদের এসব ব্যাতিক্রম উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

Manual7 Ad Code

দোয়া থাকবে আর্তমানবতায় সেবায় ব্রত নিয়ে যেন সর্বদা অটল থাকে এই সংগঠন। বক্তারা অন্যান্য সামাজিক সংগঠনকে সমাজের প্রকৃত সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩১২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930