শিরোনামঃ-

» সিলেট মহানগর কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২২ | শুক্রবার


Manual8 Ad Code

বিএনপি-জামায়াত আবারো দেশে অগ্নি সন্ত্রাস শুরু করেছে : বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাংগঠনিক উপ কমিটি সিলেট অঞ্চলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ প্রতিষ্ঠা কাল থেকে অসহায় কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনাও পিতার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে কাজ করছেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিএনপি-জামায়াত আবারো অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তাদেরকে প্রতিহত করতে সিলেট মহানগর কৃষক লীগের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
তিনি শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মহানগর কৃষক লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলুর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাংগঠনিক উপ কমিটি সিলেট অঞ্চলের সদস্য সচিব কৃষিবিদ ড. মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক উপ কমিটি সিলেট অঞ্চলের সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম এমপি, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও  সাংগঠনিক উপ কমিটি সিলেট অঞ্চলের সদস্য এডভোকেট মো. জহির উদ্দিন লিমন, সহ অর্থ বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক উপ কমিটি সিলেট অঞ্চলের সদস্য মো. রেজাউল হক রাসেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত, মহানগর কৃষক লীগের সহ সভাপতি মো. হোসেন আহমদ, সহ সভাপতি ডা. বিজিত পাল, ডা. নজরুল ইসলাম ফারুকী, সোয়েম বক্স, জমসেদ সিরাজ, কয়েস লোদী, মাজারুল ইসলাম রুকন, সাহাব উদ্দিন, মিন্টু রায় চৌধুরী, এডভোকেট এম খায়রুল আলম চৌধুরী, সাহেদ আহমদ, ফজরুল রহমান আকবর, জুবায়ের আহমদ, নজমুল হাসান, সিফৎ আলী, কাইয়ুম সৌরব, ইকবাল মাহমুদ, আফজল আহমদ চৌধুরী, মোঃ জুনেদ আহমেদ সাউদিয়া, আশরাফুল হক সহ ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১১, ১৩, ১৮, ১৯ ও ২৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31