শিরোনামঃ-

» সিলেট মহানগর নির্মান শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২২ | শুক্রবার

Manual2 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
সিলেট মহানগরীর নির্মান সেক্টরের শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত শ্রম মন্ত্রনালয়ের অনুমোদন প্রাপ্ত শ্রমিক সংগঠন সিলেট মহানগর নির্মান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং সিলেট-৩১) এর প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে নগরীর কাজিটুলা বাজারে এই কার্যালয়ের শুভ উদ্ভোধন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা ও শ্রম আদালত সিলেট এর শ্রমিক প্রতিনিধি নাজমুল আলম রোমেন ও, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ ফিতা কেটে কার্যালয়ের উদ্ভোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর নির্মান শ্রমিক ইউনিয়ন, রেজি: নং সিলেট – ৩১ এর সভাপতি মাসুম আহমদ তারেক, সাধারণ সম্পাদক শামিউল ইসলাম, সহ সভাপতি কাজল মিয়া, মফিজুল ইসলাম মফিজ, যুগ্ম সম্পাদক মিজান গাজী, সাংগঠনিক সম্পাদক সাবেল আহমদ, অর্থ সম্পাদক রিপন হাওলাদার, কার্যকরি সদস্য সাইফুজ্জামান বিপ্লব, রুবেল আহমদ, জালালাবাদ শাখার সভাপতি উপদেষ্টা কয়েস আহমদ দুলাল, মো নিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক মো সেলিম উদ্দিন, কল্যান সম্পাদক হারুন আহমদ, নজরুল ইসলাম প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন শ্রমিক নেতা মৌলানা সালাহ উদ্দিন একরাম।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31