শিরোনামঃ-

» দেশ ও মানুষের উন্নয়ন অগ্রগতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনীতির লক্ষ্য : ডা. আরমান আহমদ শিপলু

প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২২ | মঙ্গলবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ত্রিশ লাখ শহীদের স্বপ্নের সোনার বাংলা আজ বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ দেশের প্রতিচ্ছবি।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের বুকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দেশের অগ্রগতি অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual3 Ad Code

তিনি (৬ ডিসেম্বর) মঙ্গলবার গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাবের সহযোগিতায় ও সুরমা বয়েজ ক্লাবের আয়োজনে নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে শাইন স্টেপস স্কুল প্রাঙ্গণে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সুরমা বয়েজ ক্লাবের সহ-সভাপতি গোপাল বাহাদুরের সভাপতিত্বে ও ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন, সুরমা বয়েজ ক্লাবের উপদেষ্ঠা ও সিলেট মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুবের খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লব ইউকের সহ-সভাপতি কাজী খালেদ আহমদ, শাইনি স্টেপস এর অধ্যক্ষ মোহাম্মদ মশিউর রহমান, সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সদস্য সুমন বাহাদুর।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা তাহসিন মাহি, ফারহান রুবেল, সালমান আহমদ, জাহিদ হোসেন মুছা, ইমন আহমদ, আরাফাত আহমদ, হৃদয় আহমদ, ইসতিয়াক নওসান প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031