শিরোনামঃ-

» খেলাফত মজলিস সিলেট মহানগরীর আওতাধীন ৩৩ ও ৩৪নং ওয়ার্ড শাখা গঠন সম্পন্ন

প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০২২ | শুক্রবার

Manual4 Ad Code

১৭ ডিসেম্বর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন সফলের আহবান

স্টাফ রিপোর্টারঃ
খেলাফত মজলিস সিলেট মহানগরীর আওতাধীন ৩৩ ও ৩৪নং ওয়ার্ড শাখা গঠনের লক্ষ্যে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় খাদিমপাড়া ইউনিয়ন পশ্চিম শাখার এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্ড শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ তাজুল ইসলাম হাসান। ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ফজল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহরাইন শাখার সাবেক সভাপতি মাওঃ নজরুল ইসলাম খান, সিলেট মহানগরী শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, সহ সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির এবং শাহপরান পূর্ব থানা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ ফারুক মিয়া।
৩৩নং ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি সভাপতি মাওলানা আব্দুল হাফিজ, সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান কয়েছ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ তাজুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মনসুর আহমদ, প্রচার সম্পাদক জাহেদ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক- শাহেদ আহমদ, সদস্য মাওলানা মুরশেদ আলম, হাফিজ জহিরুল আম্বিয়া, শরীফ আলী, শাহীন আহমদ ও শেখ মনু মিয়া।
৩৪নং ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি সভাপতি- মাওলানা ফজল আহমদ, সহ সভাপতি মাওলানা ইসলাম হোসেন সুহেল, হাফিজ মাওলানা আবু তাহের মিছবাহ, মাস্টার শাহজাহান আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সাগর, বায়তুলমাল সম্পাদক হাফিজ আতাউর রহমান, প্রচার সম্পাদক মাওলানা ইব্রাহিম খলীল, সদস্য জাহাঙ্গীর আলম ও আসলম মিয়া।
এছাড়া, ৩২ ও ৩৫নং ওয়ার্ড শাখার নিম্নোক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়। ৩২নং ওয়ার্ড আহবায়ক কমিটি আহবায়ক ফারুক আহমদ, সদস্য বাদশাহ মিয়া ও জুনেদ আহমদ। ৩৫নং ওয়ার্ড আহবায়ক কমিটি, আহবায়ক মুহাম্মদ শওকত আহমদ, সদস্য সচিব মিছবাহ আহমদ, সদস্য মাওলানা হাফিজ আব্দুল মুমিন ফারুক ও নজরুল ইসলাম।
কর্মী সমাবেশে আগামী ১৭ ডিসেম্বর সিলেট মহানগর শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ২০২২ সফলের লক্ষ্যে ওয়ার্ড ও পাড়া মহল্লা ভিত্তিক দাওয়াত ও গণ-সংযোগ কার্যক্রম জোরদার করার আহবান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৫ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930