শিরোনামঃ-

» সুরমা মার্কেটে অসামাজিক কার্যকলাপ, আবাসিক হোটেল ঘেরাও

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২২ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual4 Ad Code

অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলেটের নরককুণ্ড হিসেবে কুখ্যাত সুরমা মার্কেটের একটি আবাসিক হোটেল ঘেরাও করেছিলেন স্থানীয় লোকজন। ওই হোটেলের নাম হোটেল মেঘনা।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হোটেলটি ঘেরাও করে রাখা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুই যুবককে হোটেল মেঘনার একদল দালাল ধরে নিয়ে মারধোর করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে একদল যুবক জড়ো হয়ে হোটেলটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঘেরাও করে রাখে।

পরে সংবাদ পেয়ে সিলেট মহানগর পুলিশের একদল সদস্য হোটেলের সামনে উপস্থিত হন। তারা হোটেলটি ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি করেও দরজা খোলাতে ব্যর্থ হন।

Manual5 Ad Code

পরে পুলিশ যথাযত আইনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে যুবকরা শান্ত হয়ে ফিরে যান।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ ও ঘেরাওকারীরা নিশ্চিত করেছে।

বিষয়টির ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬০ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930