- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেট উইমেন চেম্বার অব কমার্সের ‘‘বিশ্বব্যাপী উদ্যোক্তা সপ্তাহ পালন’’
প্রকাশিত: ২২. নভেম্বর. ২০২২ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ‘‘বিশ্বব্যাপী উদ্যোক্তা সপ্তাহ পালন ২০২২’’ করা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে এক সভার মাধ্যমে উদ্যোক্তা সপ্তাহ শুরু করা হয়। পরবর্তীতে আলী বাহার চা-বাগানে পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মিলনমেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য সিলেট আলী বাহার চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ বক্স রাজন, বলেন বর্তমান সরকার ব্যবসা বান্ধব ও নারী বান্ধব।
বিশেষ করে নারী খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নারী উদ্যোক্তারা। তিনি আরো বলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও নারী উদ্যোক্তাদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এরকম পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মিলনমেলা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্নলতা রায় বলেন, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে এ পণ্য প্রদর্শনী ও মিলনমেলা নারীদের উৎসাহ জোগাবে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। তাদের উৎসাহ দিতে এবং ক্রেতাদের নারী উদ্যোক্তাদের পণ্যের প্রতি বিশ্বাস জোগাতে এমন আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আগেও নারীরা ঘর থেকে বের হওয়ার তেমন সুযোগ ছিলো না। বর্তমান সরকার নারীবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে হাজারো নারী উদ্যোক্তা তৈরি হয়েছে সিলেটেও এর ব্যতিক্রম না। আজ সিলেটে বিভিন্ন চ্যালেঞ্জিং এই পেশায় নারী উদ্যোক্তারা সফল। সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহায়তায় আজ বিশ্বের দরবারে অনেক সুনাম কুড়িয়ে আনছে উদ্যোক্তারা।
উক্ত আয়োজনে পাশে থাকার সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ ও আলীবাহার চা-বাগানের সকলকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক, গবেষক ও প্রামাণ্য চিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, আমেরিকা কর্নারের পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিলেট উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, পরিচালক তাসমিনা আক্তার, সামছুর নাহার, ওয়াহিদা আকলাক, বিউটি বর্মন, সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, সদস্য সাল-সাবিলা মাহবুব কান্তা, মিতু রায়, শারমিন সরকার, পারমিতা দাস, শবনম চিরান, সোনালি নকরেক, নাসিমা বেগ, রোজী, লিপা চাম্বুগং, আফরোজা বেগম, ইলা ওঝা, খালেদা আক্তার, স্বপ্না বেগম, শিউলি বেগম, নিলা, রেজিনা বেগম, আইটি অফিসার মিনাক্ষী পাল সুমি, অফিস সহকারি রিকা, মরিয়ম প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩১৮ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর