শিরোনামঃ-

» ১৯ নভেম্বর বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২২ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

সিলেটে ১৯ নভেম্বর বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে নগরীতে প্রচার লিফলেট বিতরণ ও প্রচার মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ৩টায় নগরীর বিভিন বিপনী বিতান ও সাধারণ পথচারীদের মাঝে প্রচার লিফলেট বিতরণ শেষে মিছিল করেন যুবদল নেতৃবৃন্দ।

প্রচার মিছিল শেষে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় প্রচার মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল।

Manual2 Ad Code

সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, আকতার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, কবির উদ্দিন, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, রায়হান আহমদ, জামিল আহমদ, ওসমান গণি, মকসুদুল করিম নোহেল, এহতাশামুল হক সবুজ, নাসির উদ্দিন রহিম, ইছহাক আহমদ, উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত। এছাড়াও সিলেট জেলা ও মহানগর যুবদলের ১৩টি উপজেলা, ৫টি পৌর, মহানগরের ২৭টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৫ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930