শিরোনামঃ-

» যুবদলের “শহীদ জিয়ার বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২২ | সোমবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে “শহীদ জিয়ার বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় শহীদ সোলেমান হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধান বক্তা থাকবেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী প্রমুখ।

এদিকে উক্ত কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের (উপজেলা, পৌর, মহানগরের ২৭টি ওয়ার্ড) নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার অনুরোধ করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31