শিরোনামঃ-

» গোয়াইনঘাট উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্টিত

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২২ | রবিবার


Manual6 Ad Code

লুঠপাট ও বাকশালী সরকারকে হঠাতে যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : এড. মোমিন

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বর্তমান লুঠপাট ও বাকশালী সরকারকে হঠাতে যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে যুবদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

Manual4 Ad Code

গণসমাবেশকে জন সমুদ্র পরিনিত করতে উপজেলা ও ইউনিয়ন যুবদল নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। সিলেটের গণ সমাবেশ জন সমুদ্রে রুপান্তর হবে ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

রবিবার (৬ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলা যুবদলের উদ্যোগে ১৯ নভেম্বরের বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, এই জালিম সরকারকে প্রতিহত করতে হলে উপজেলা ও ইউনিয়ন যুবদলের হাতকে শক্তিশালী করতে আপনাদের সবাইকে আরো সোচ্চার হতে হবে। আর এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপেজলা যুবদলকে আরো শক্তিশালী করতে আজ প্রস্তুতি সভা হতে পারে এক অনন্য উদাহরণ।

গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর সভাপতিত্বে ও খালেদ আহমদ এবং জাহিদ খানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আক্তার আহমদ, কবির উদ্দিন।

Manual3 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফয়জুল হাসান বুলবুল, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ হারুন, জি এম সাদিক, হাবিবুর রহমান হাবিব, দেলোয়ার হোসেন, মাহবুব আলম সাজু, এস এম শাহীন, রুবেল মেম্বার, মোশারফ হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল মন্নান, শামীম আহমদ, সুহেল রানা, আব্দুর রহমান, কবির উদ্দিন প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রহমান।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31