শিরোনামঃ-

» মাহফুজুল করিম জেহিনকে কারাগারে প্রেরণে সিলেট জেলা ও মহানগর প্রযুক্তি দলের নিন্দা

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২২ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক মাহফুজুল করিম জেহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর প্রযুুক্তি দলের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

রবিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে সিলেট জেলা প্রযুক্তি দলের সভাপতি শামছু উদ্দিন, মহানগর প্রযুক্তি দলের সভাপতি আহমদ মোহন, জেলা শাখার সাধারণ সম্পাদক রুকনুল ইসলাম শামীম ও মহানগর শাখার সাধারণ সম্পাদক সৌরভ আহমদ উক্ত নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার জনগনের অধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে, তাদের এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের বিরোধী মতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অন্যায়ভাবে গ্রেফতার করে। নেতৃবৃন্দ আরো বলেন, এই অবৈধ সরকার।

Manual6 Ad Code

এভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে তাদের অবৈধ মসনদ আরো পাকাপোক্ত করতে চায়। আমরা তাদের বলতে চাই, এসব মামলা, হামলা গ্রেফতারের ভয় দেখিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না।

Manual6 Ad Code

প্রসঙ্গত, গত ২ নভেম্বর মিথ্যা মামলায় জামিন নিতে গেলে আদালত ওনার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31