শিরোনামঃ-

» খেলাফত মজলিসের ৭নং ওয়ার্ডে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২২ | শুক্রবার

Manual4 Ad Code

১৫ নভেম্বর সুলেমাল হলে কর্মী সমাবেশ সফল করে তুলুন : আলহাজ্ব মাওলানা এমরান আলম

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে দাওয়াতি মাসের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এক দাওয়াতি মাহফিল শুক্রবার (৪ নভেম্বর) স্থানীয় একটি প্রতিষ্ঠানে শাখা সভাপতি ক্বারী তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ।

Manual3 Ad Code

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ জনগণ দিশেহারা হয়ে পড়েছে। তিনি অবিলম্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রন করার জন্য সরকারে প্রতি জোর দাবি জানান। তিনি বলেন গণমানুষের অধিকারের জন্য প্রাণপ্রিয় কাফেলা কাজ করে যাচ্ছে তাই আগামী ১৫ নভেম্বর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে কর্মী সমাবেশ সফল করে তুলতে হবে।

Manual2 Ad Code

সভায় বক্তারা বলেন প্রায় ২০ মাস যাবৎ দলীয় মহাসচিব দেশের লক্ষ জনতার হ্নদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক কারাগারে বন্দি রয়েছেন। আমরা অবিলম্বে দলীয় মহাসচিব সহ সকল আলেম উলামদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

দাওয়াতি মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি আব্দুল খালিক, মোঃ আব্দুস সত্তার, তাজ উদ্দিন, আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, হানিফ মুল্লা, আব্দুর রব, রবিউল ইসলাম, আব্দুরর রহিম, সাদ্দাম হোসেন, আব্দুল বাসিত, জাহিদুল ইসলাম, মেরাজুল ইসলাম, আব্দুস শহীদ, শাহআলম, নুর মিয়া, নাসির মিয়া, মোঃ নিজাম, মোঃ রাজু, নজরুল ইসলাম প্রমুখ।

পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৭ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930