শিরোনামঃ-

» সিলেট মহানগর মহিলা দলের প্রস্তুতি সভা

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২২ | মঙ্গলবার

Manual3 Ad Code

জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : আব্দুল কাইয়ুম জালালী পংকী

স্টাফ রিপোর্টারঃ

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, দেশে এখন চরম দুঃসময় চলছে। স্বৈরাচারি সরকার জনগণের কাঁধে চেপে বসেছে। ভোটের অধিকার নেই। কথা বলার স্বাধীনতা নাই। দেশের সরকার প্রধান এখন কথায় কথায় দেশবাসীকে হুমকি-ধমকি দেন। তিনি আরো বলেন, দেশের এই চরম দুঃসময়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Manual5 Ad Code

তিনি মহিলা দলের নেতা-কর্মীদের এলাকায় এলাকায় ঘরের নারীদের সাথে যোগাযোগ করে ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ আন্দোলনে গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন, নারীরা জেগে উঠলেই জেগে উঠবে দেশ। আর দেশ থেকে বিতাড়িত হবে স্বৈরাচারি সরকার।

মঙ্গলবার (১ নভেম্বর) বাদ মাগরিব নগরীর ভাতালিয়াস্থ বিএনপির কার্যালয়ে সিলেট মহানগর মহিলা দলের উদ্যোগে আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

Manual4 Ad Code

সিলেট মহানগর মহিলা দলের নব গঠিত সিনিয়র সহ-সভাপতি রোহেনা খানম মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর মহিলা দলের সহ-সভাপতি মিনারা হোসাইন, আসমা আলম, বিলকিস জাহান চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদিকা সাফিয়া খাতুন মনি, যুগ্ম সম্পাদক রিনা আক্তার, সাংগঠনিক সম্পাদিকা রেহেনা ফারুক শিরীন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফছা বেগম, দপ্তর সম্পাদিকা তানজিলা রেজা সুমি প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৪ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031