শিরোনামঃ-

» প্রতিবন্ধিদের অর্থিক সহায়তায় মাইক প্রদান করলো জনকল্যাণ সোসাইটি জকিগঞ্জ

প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২২ | মঙ্গলবার

Manual4 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধিঃ

সমাজসেবায় জকিগঞ্জ উপজেলার প্রধান সারির সামাজিক সংগঠন ‘জনকল্যাণ সোসাইটি জকিগঞ্জ’র পক্ষ হতে ফুঁসফুঁস ও কিডনি রুগী আমলশীদ গ্রামের এতিম মাদ্রাসা ছাত্র আল-আমীন ও রোড এক্সিডেন্টে বিকলাঙ্গ বুরহানপুর গ্রামের অসহায় আব্দুল হান্নানের সুচিৎসার জন্য এবং নূরনগর গ্রামের প্রতিবন্ধি বেলাল আহমদের স্থায়ী আয়ের উৎস হিসেবে ২৫ হাজার করে মোট ৭৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

Manual7 Ad Code

জকিগঞ্জ কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় বিশ্ব বিখ্যাত ‘দারুল উলুম করাচী পাকিস্থান’র ইসলামী আইন বিভাগের উপ-প্রধান মুফতি আব্দুল হান্নান’র সম্মানে মঙ্গলবার (২৫ অক্টোবর) উপজেলার শাহবাগ জামিয়ায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হলে এতে সোসাইটির সেক্রেটারী জেনারেল মুফতি আব্দুল মুনতাকিম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উক্ত অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় সোসাইটি পক্ষ হতে আব্দুল্লাহ বিন মাসউদ রা. কওমী মাদ্রাসা খিলোগ্রাম এবং বায়তুন নূর জামে মসজিদ সালেহপুর’র জন্য প্রায় ৬৮ হাজার টাকা মুল্যের দুইসেট মাইকও প্রদান করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে আগত জকিগঞ্জ উপজেলা তথা ঘোটা বাংলাদেশেু রতœগর্বা কৃতি সন্তান প্রধান অতিথি মুফতি আব্দুল মান্নান সাহেবের মুবারক হস্তে এসব নগদ টাকা এবং মাইক অনুদানের অনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

Manual5 Ad Code

উল্লেখ্য, প্রতিবন্ধি বেলালের স্থায়ী আয়ের উৎসের জন্য সোসাইটির পক্ষ হতে লক্ষাধিক টাকার বাজেট গ্রহণ করা হয়। আজকের অনুষ্ঠানে প্রদানকৃত ২৫ হাজার টাকার সাথে মিলিয়ে সোসাইটির সভাপতি ক্বারী মাওলানা আব্দুল হাফীজ’র নেতৃত্বাধীন সোসাইটির বিশেষ পতিনিধি দল আলচনা পর্যালচনা সাপেক্ষে অতি শিগ্রই এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিবেন।

সোসাইটির প্রতিনিধি দলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হাফেজ মাওলানা মুখলিসুর রাহমান, সহ-সাধরণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ, সহকারী অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা বুরহান উদ্দীন নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30