শিরোনামঃ-

» কানাইঘাট ও জকিগঞ্জে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের নতুন ঘর হস্তান্তর

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০২২ | শনিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে বন্যা পুনবার্সন প্রকল্পের আওতায় কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) কানাইঘাট উপজেলার দূর্গাপুর গ্রামের সাবিদা বেগম, হারাতৈলী (বেতু) গ্রামের তাজ উদ্দিন ও জকিগঞ্জ উপজেলার উত্তর খিল গ্রামের কয়ছর আহমদের হাতে এই নতুন ঘরের চাবি তুলে দেন, প্রধান অতিথি ডিস্ট্রিক গভর্ণর ইলেক্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান এমপিএইচএফবি।

Manual4 Ad Code

এসময় তিনি বলেন, রোটারী ক্লাবগুলো অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে। বন্যা পরবর্তী এই কার্যক্রম একটি মাইলফলক হিসেবে থাকবে। তিনি রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের এ উদ্যোগের জন্য অভিনন্দন জানান।

Manual3 Ad Code

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মনসুর আহমদ পিএইচএফ এর পরিচালনায় নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসাইন এসিস্টেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম পিএইচএফ, রোটারিয়ান পিপি ড. এম. শহীদুল ইসলাম এডভোকেট পিএইচএফ, রোটারিয়ান পিপি রুহুল আলম আরএফএসএম, রোটারিয়ান আফসর আহমদ, পিএইচএফ, রোটারিয়ান আহমদ রশীদ চৌধুরী আরএফএসএম, রোটারিয়ান আব্দুর রহমান আরএফএসএম, রোটারিয়ান ইমদাদ হোসেন আরএফএসএম, রোটারিয়ান হোসেন আহমেদ আরএফএসএম, রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930