শিরোনামঃ-

» জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২২ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার পক্ষ থেকে মহানগরীতে মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর সুরমা পেয়েন্টে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Manual4 Ad Code

এসময় নিসচা সিলেট শাখার সভাপতি এম ইকবাল হোসেন বলেন, ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সারা দেশব্যাপী জনসচেতনামূলক কর্মসূচি গ্রহণ করেছে।

Manual8 Ad Code

এসময় তিনি সরকারের প্রতি সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে বিধিমালা দ্রুত জারি করার আহবান জানান। তিনি সড়কে যানবাহন চলাচলের সময় সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।

তিনি আরও বলেন, আগামী ২২শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভায় সকলে উপস্থিত থাকার আহবান জানান।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আবদুল হাদী পাবেল, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, দিদার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তা, দপ্তর সম্পাদক কাইয়ুম চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবীব, আইন সম্পাদক হোসেন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহেদ শাহরুক অয়ন, কার্যকরী সদস্য, কাওছার আহমদ, সদস্য জিল্লুর রহমান সুজা, আবু জাফর।

উল্লেখ্য, এ বছর জাতীয় নিরাপদ সড়ক দিবস এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি’।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930