শিরোনামঃ-

» যুক্তরাজ্য প্রবাসী দেলোয়ার হোসেনকে বিএমবিএফ সিলেট জেলা কমিটির সংবর্ধনা

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২২ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট মহানগর কমিটির সাবেক সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী দেলোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট জেলা কমিটির উদ্যোগে এই সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিএমবিএফ সিলেট জেলা কমিটির সভাপতি আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারা মিয়া তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন সিলেট জেলা জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমবিএফ এর যুগ্ম মহাসচিব মনোরঞ্জন তালুকদার।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেজর (অবঃ) সুবেদার বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমদ, সাংবাদিক খালেদ মিয়া, বিএমবিএফ এর সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডা: হোসেন রাজা, শামীম কবীর, ইউসুফ সেলু, ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, ইমাম হোসেন, শিরিন আক্তার চৌধুরী, আফসানা চৌধুরী, এডভোকেট সুভাষ রঞ্জন বিশ্বাস, চিত্রনায়ক মো: জহিরুল ইসলাম চৌধুরী, আফরোজা তালুকদার প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930