শিরোনামঃ-

» দেশের বিভিন্ন প্রান্তের সাথে সিলেট জেলাতেও গ্রামীণ নারী দিবস পালন

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২২ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

পরিবার ও সমাজে গ্রামীণ নারীর অবস্থানের মূল্যায়ন করার লক্ষে ২০০৭ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণে নারী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ অক্টোবর) দেশের বিভিন্ন জেলায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করে।
সিলেটের গ্রাসরুটস শাহপরান থানা কমিটির আহ্বানে এয়ারপোর্ট আবাসিক এলাকায় এ দিবস উদযাপন করা হয়।

Manual5 Ad Code

শিতারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিইও হিমাংশু মিত্র।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, আন্তর্জাতিক সম্পাদক অনিন্দিতা মিত্র অনি প্রমুখ।

Manual8 Ad Code

গ্রামীণ নারীর অর্থনৈতিক স্বাধীনতার ওপর গুরুত্বারূপ দেওয়ার পাশাপাশি অতি সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে বিউটি পার্লার কর্মীকে গণধর্ষণ করার ঘটনায় তীব্র উৎকণ্ঠা প্রকাশ করা হয় এবং নারী নির্যাতন বন্ধে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে শনিবার পূর্ব কুশিঘাট শফিক হাই স্কুল সভা কক্ষে গ্রাসরুটস সিলেট জেলা কমিটির সম্পাদক সালমা বেগমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

গ্রামীন নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গ্রাহস্থ নারী শ্রমিক ইউনিয়নের সিলেট জেলা সভাপতি হিনু বর্মন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031