শিরোনামঃ-

» সিলেট অঞ্চলে কৃষি পন্য উৎপাদন বৃদ্ধি করতে হবে : জেলা প্রশাসক মজিবর রহমান

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২২ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেছেন, সিলেট অঞ্চলে প্রচুর জমি পতিত অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ১ ইঞ্চি জমিও খালি রাখা যাবেনা। সারা পৃথিবীতে খাদ্যের যে সংকটের সম্ভাবনা রয়েছে তা মোকাবেলায় আমাদের এখনই উৎপাদন বৃদ্ধি করতে হবে।

Manual6 Ad Code

তিনি বলেন, সকল সংকট ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে সিলেট অঞ্চলে আমাদের কৃষি পন্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। সেচ সমস্যা নিরসনে সব ধরনের সহোযোগীতার আশ্বাস দেন তিনি।

ধান ফসলের পাশাপাশি কৃষি পন্য ডাল জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার অনুরোধ জানান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের হল রুমে কৃষিতে পিছিয়ে থাকা সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে কোম্পানীগঞ্জে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক খয়ের উদ্দিন মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার যারীন তাছনিম তাসিন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রণি, সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠু দাস জয়, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী, পূর্ব ইসরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ।

Manual7 Ad Code

পরে প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান কৃষকদের মাঝে ৩ কেজি করে শরিষার বীজ ভিতরণ করেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30