শিরোনামঃ-

» সিলেট দিগন্ত ডটকম’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২২ | সোমবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

সত্যের সন্ধানে অবিচল এই স্লোগানকে পাথেয় করে পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল সিলেট দিগন্ত ডটকম এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

Manual1 Ad Code

সিলেট দিগন্ত ডটকম এর সম্পাদক ও প্রকাশক এডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক মকসুদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক মানব চাহিদা পত্রিকার সম্পাদক মো. ফজলুল হক নোমান ও দৈনিক নবচেতনা পত্রিকার সিলেট প্রতিনিধি এম এ ওয়াহিদ চৌধুরী।

Manual5 Ad Code

আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, সিলেট দিগন্ত ডট কম এর সদস্য শেখ আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন, সিলেট দিগন্ত ডটকম এর নির্বাহী সম্পাদক মো. মতিউর রহমান।

Manual3 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বার্তা সম্পাদক মো. ইয়াছিন আলী, অফিস সম্পাদক বকুল হোসেন, বিজ্ঞাপন সম্পাদক নুরুল ইসলাম রুপন, উপ-সম্পাদক মুরাদুজ্জামান চৌধুরী, সহ-সম্পাদক জাহাঙ্গীর খান রাজু, মোশারফ হোসেন মিশু, সদস্য শেখ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30