শিরোনামঃ-

» শান্তিগঞ্জে আ.লীগের সম্পাদক আতাউরের বিরুদ্ধে একালাবাসীর মানববন্ধন ও ঝাড়ু মিছিল

প্রকাশিত: ০৯. অক্টোবর. ২০২২ | রবিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আমরিয়া নয়াহাটি এলাকায় নদী ভাঙন কবলিত অসহায় মানুষদের দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান কর্তৃক চাঁদা দাবী ও ক্ষমতার অপব্যবহার করে ঘরের কাজ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

রবিবার (৯ অক্টোবর) সকালে আমরিয়া নয়াহাটি এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধন এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফয়জুর রহমান, আমরিয়া গ্রামের মুরব্বী কামাল হোসেন, সালাম মিয়া, আব্দুল কাইয়ুম, বাচন মিয়া, মতিন মিয়া, গোলাপ মিয়া, আব্দুল গনী, রফিকুল ইসলাম, সেলিম আহমদ, করিম মিয়া, আব্দুল খালিক, মখলিস মিয়া, আব্দুল জহুর, মোঃ কুতুব উদ্দিন, ময়না মিয়া কাচাই মিয়া, আব্দুল হামিদ, খালেদা বেগম, নাজমা আক্তার, সালেম বেগম, হায়াতুন নেছা, আফতাফুন নেছা, রহিমুন নেছা, মিনারা বেগম, জরিনা বেগম, জাহেরা খাতুন, সাবানা বেগম, সিতারা বেগম, সুফিয়া খাতুন, জুলেখা বেগম, ফাতেহা বেগম, আফিয়া খাতুন, জমিলা বেগম, জেবেদা খাতুন, হাসিনা বেগম, আছিয়া বেগম, সাহিনা বেগম, রুফনা বেগম প্রমুখ।

Manual6 Ad Code

ঝাড়ু মিছিল পরবর্তী মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন আমাদের এলাকার মানুষদের হয়রানি করেন।

Manual6 Ad Code

সরকারি টিউবওয়েল, ল্যাট্রিন দিয়েও তিনি বিভিন্ন সময় চাঁদা নিয়েছেন৷ সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘরেও তিনি চাঁদা দাবি করেন আমরা অসহায় মানুষ চাঁদা দিতে না পারায় তিনি কাজ বন্ধ করে দিয়েছেন।

Manual5 Ad Code

আমাদের হুমকিধামকি দিচ্ছেন। ঘর না থাকায় ছেলেমেয়ে বিয়ে খুব কষ্টে আছি। তার নির্যাতনে অতিষ্ঠ আমরা। তাই প্রধানমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও প্রশাসনের কাছে জোর অনুরোধ দ্রুত যেন আতাউর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আমাদের ঘরের কাজ দ্রুত শুরু করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031