শিরোনামঃ-

» মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভকে গ্রেফতারে জেলা ও মহানগর যুবদলের নিন্দা

প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২২ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এ নিন্দা ও প্রতিবাদ জানান।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নিবেদিত কর্মী মাহবুবুল আলম সৌরভকে গ্রেফতার ও হয়রানি গণতান্ত্রিক রীতিনীতির সম্পূর্ণ বরখেলাপ। মাহবুবুল আলম সৌরভকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা তার গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিলেট জেলা যুবদল ও মহানগর যুবদল অবিলম্বে মাহবুবুল আলম সৌরভ এর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930