শিরোনামঃ-

» জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন মুক্তাদির আহমদ মুক্তা

প্রকাশিত: ০৪. অক্টোবর. ২০২২ | মঙ্গলবার


Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা।

Manual7 Ad Code

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে মুক্তাদির আহমদ মুক্তা বলেন, জনগণের চাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে হচ্ছে।

আওয়ামী লীগের মনোনয়ন নেতাকর্মীরা হতাশ হয়েছে। সকলের প্রত্যাশা ছিল এবার প্রার্থী বদল করা হবে। নেতাকর্মীদের প্রত্যাশা পূরণে আমি প্রার্থী হবো। জগন্নাথপুরের রাজনৈতিক ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষা করা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কর্তব্য মনে করি। সাধারণ মানুষ আমাকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উৎসাহ যোগাচ্ছেন এ জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। দুবৃর্ত্তায়নের বিরুদ্ধে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি কাজ করতে চাই।

আগামী ৬ অক্টোবর জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন। ২ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

Manual8 Ad Code

উল্লেখ্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গতবারের পরাজিত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯১ বার

Share Button

Callender

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031