- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» সিলেটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২২ | শনিবার
প্রবীণ ব্যক্তিরা বিগত জীবনের অভিজ্ঞতার আলোকে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারেন : অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আনোয়ার সাদাত বলেছেন, শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থেকে প্রবীণ ব্যক্তিরা বিগত জীবনের অভিজ্ঞতার আলোকে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারেন। প্রবীণ জনগোষ্ঠিকে গঠনমূলক কাজে লাগিয়ে নানামূখী কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। প্রবীণদের সম্মান দিতে হবে পাশাপাশি ছোটদেরও স্নেহ মমতা করতে হবে।
তিনি শনিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় সিলেটের জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে সিলেট জেলা প্রশাসন ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট জেলা ও বিভাগীয় শাখার যৌথ উদ্যোগে র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রবীণদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল তাই তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করেছেন। এই সুযোগ সুবিধা ক্রমানয়ে বাড়তে থাকবে।
বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কমিশনার ইয়াহিয়া আল মামুন, সমাজ সেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সংঘের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী। এর আগে সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আনোয়ার সাদাত এর নেতৃত্বে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের এক বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংঘের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক ডা. আজিজুর রহমান, কবির আহমদ, বেলাল আহমদ চৌধুরী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, এডভোকেট আখতার হোসেন খান, সাংবাদিক আবু তালেব মুরাদ, হাজী আতাউর রহমান খান সমসু, নারী নেত্রী শামসুন্নাহার মিনু, আনোয়ার উদ্দিন বুরহানাবাদী, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আমিরুল ইসলাম চৌধুরী, জয়নাল আবেদীন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্যে সংঘের সাধারণ সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে ৫৫ ঊর্ধ সকল প্রবীণদের “প্রবীণ কার্ড” এবং ৬০ উর্ধ সকল প্রবীণদের সিনিয়র “সিটিজেন কার্ড” দেয়া সহ ১৪ দফা দাবি উপস্থাপন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৬ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর