শিরোনামঃ-

» ৭ অক্টোবর ফুজালাদের নিয়ে আল কুরআন পরিষদের মতবিনিময়

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২২ | বুধবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

আল কুরআন শিক্ষা পরিষদ সিলেটের এক জরুরী সভা বুধবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের কার্যক্রম বেগবান এবং প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে ফারিগীন ক্বারী সাহেবদের তৎপরতা বাড়াতে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও শায়খুল কুররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।

Manual7 Ad Code

পরিষদের প্রাক্তন শিক্ষক ক্বারী মাওলানা আনোয়ার হোসেনের কুরআন তেলওয়াতের মাধ্যমে সুচিত মতবিনিময়ে সর্বসম্মতিক্রমে আগামী ৭ অক্টোবর শুক্রবার বাদ মাগরিব ফুজালা পরিষদ নামে একটি কমিটি গঠনের জন্য বৃহৎ পরামর্শ ও জরুরী মতবিনিময় সভার সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual6 Ad Code

পরিষদের প্রাক্তন শিক্ষক ক্বারী মাওলানা হাফিজ শাহিদ হাতিমীর পরিচালনায় মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন, আল কুরআন ওয়াস সুন্নাহ শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সেক্রেটারি অধ্যাপক ফরিদ আহমদ, প্রাবীন শিক্ষক ক্বারী মাওলানা আরিফ বিল্লাহ, হাফিজ ক্বারি সহুল আহমদ, মাওলানা ক্বারী আনোয়ার হোসেন, মাওলানা ক্বারী মুফতি মনসুর আহমদ, মাওলানা ক্বারী রহমত আলী, মাওলানা ক্বারী ইমরান আহমদ, ক্বারী আব্দুল্লাহ আল মুহিত প্রমুখ।

Manual4 Ad Code

পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮১ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031