শিরোনামঃ-

» দূর্যোগ মোকাবেলায় সিলেটের পাশে থাকবে জাতিসংঘ

প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০২২ | মঙ্গলবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

সিলেটে সাম্প্রতিককালে বয়ে যাওয়া ভয়াবহ বন্যায় জাতিসংঘের পক্ষ থেকে যেভাবে সহায়তা করা হয়েছিল, এমন যেকোন দুর্যোগ মোকাবেলায় পাশে থাকবে সংস্থাটি।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে এমন তথ্য জানায় জাতিসংঘের বাংলাদেশের প্রতিনিধিদল।

বৈঠকে জাতিসংঘের মানবিক বিষয়ক কর্মকর্তা ও অন্তর্বর্তী উপদেষ্টা আলেয়া ভালদেস তার প্রতিনিধিদলে নেতৃত্ব দেন।

Manual1 Ad Code

বৈঠক সম্পর্কে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, বিগত বন্যায় সিলেটে জাতিসংঘের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। এজন্য বৈঠকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

তিনি বলেন, জাতিসংঘ প্রতিনিধিদল একমত হয়েছে যে, ভবিষ্যতেও যদি এরকম বন্যা বা কোনো দুর্যোগ আসে তা মোকাবেলায় সহায়তা করার জন্য জাতিসংঘের পূর্ব প্রস্তুতি রয়েছে।

জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনওয়ার সাদত, জাতিসংঘের মনবিক বিশেষজ্ঞ মো. কাজী শাহিদুর রহমান প্রমূখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31