- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
- শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
- দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
- মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল
- সিলেটে নির্মাণশিল্পের ঠিকাদারদের নিয়ে ‘কেএসআরএম’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আজ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস; নগরিতে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
» সিলেটে পূবালী ব্যাংক’র কর্মশালা
প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২২ | শনিবার
জীবন বদলানোর জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই : মো. আমিনুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেছেন, জীবন বদলানোর জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ জ্ঞানের পরিধি বৃদ্ধি করে, দক্ষতা বাড়ায় আর আমাদেরকে আত্মবিশ্বাসী করে তোলে। আত্মবিশ্বাসীরা কখনো দারিদ্রের কাছে হার মানে না।
তিনি বলেন, ব্যাংকিং ক্যারিয়ারেও জ্ঞান অর্জন আর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন। ব্যাংকারদের জন্য যুগপযোগী এমন প্রশিক্ষণের আয়োজন করায় তিনি পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসকে ধন্যবাদ জানান।
শনিবার (২৪ সেপ্টেম্বর) পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিস আয়োজিত ক্যাশ ম্যানেজমেন্ট শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সিলেট মহানগরীর সুবিদবাজারের একটি কনভেনশন হলে এই কর্মশালার আয়োজন করা হয়।
ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের জিএম আবু লাইস মো. শামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান, পূবালী ব্যাংক সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ডিজিএম মো. সাইফুল ইসলাম, মৌলভীবাজার অঞ্চল প্রধান ডিজিএম মো. ফজলুল কবির চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ম্যানেজার ক্যাশ সুব্রত দত্ত। কর্মশালায় পূবালী ব্যাংক সিলেট পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং মৌলভীবাজার অঞ্চলের শাখাব্যবস্থাপক ও ক্যাশ ইনচার্জবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের জিএম আবু লাইস মো. শামসুজ্জামান বলেন, ক্যাশ সেকশন হচ্ছে ব্যাংকের মূল প্রান।
এই সেকশনে কর্মরতদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা সময়ের দাবি। সারাদেশে পূবালী ব্যাংক এমন প্রশিক্ষণের আয়োজন করে ব্যাংকারদের দক্ষ করে গড়ে তোলার প্রয়াস অব্যাহত রেখেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৪ বার
সর্বশেষ খবর
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
- শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর