শিরোনামঃ-

» জাসদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা কাল

প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২২ | বুধবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা আগামী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সিলেটের কবি নজরুল অডিটেরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি।

Manual3 Ad Code

প্রতিনিধি সভায় অতিথি উপস্থিত থাকবেন, জাসদ কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, জাসদ কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, জাসদ কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা সফল করার জন্য জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এক বিবৃতিতে জাসদের সকল নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য প্রতি আহবান জানিয়েছেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031