শিরোনামঃ-

» মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে জেনারেটর প্রদান

প্রকাশিত: ০৭. আগস্ট. ২০২২ | রবিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
প্রবাসীরা দেশের দুর্যোগে যে মানবিকতা দেখান তাতে আমরা উৎসাহিত অনুপ্রাণিত হই: আব্দুর রহমান জামিল

Manual8 Ad Code

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেছেন, প্রবাসীরা দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে যে সহযোগিতা করে মানবিকতা দেখান তাতে আমরা উৎসাহিত অনুপ্রাণিত হই তাদের এই অবদান অনস্বীকার্য। মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে যুক্তরাষ্ট্র প্রবাসী মো. অলিউর রহমান প্রদত্ত জেনারেটর গ্রহণকালে তিনি একথা বলেন।

রবিবার (৭ আগস্ট) দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট অফিসে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের জন্য একটি জেনারেটর প্রদান করা হয়।

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র প্রবাসী অলিউর রহমানের পক্ষ থেকে আইএফআইসি ব্যাংক আম্বরখানা শাখার ব্যবস্থাপক আব্দুল মুমিন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের কাছে হস্তান্তর করেন।

Manual1 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য সোয়েব আহমদ, মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডাঃ আবু সালেহ খান, আজীবন সদস্য সাংবাদিক আব্দুল বাতিন ফয়ছল, সিলেট ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও সাবেক যুব প্রধান মো নাজিম খাঁন, রক্ত কেন্দ্রের অফিস সহকারী শফি আহমেদ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. অলিউর রহমানের মাতা মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে রক্ত গ্রহণকালে বিদ্যুৎ বিভ্রাট এর কারণে রক্ত পরিসঞ্জালন দেরি হওয়ায় মানুষের কষ্ট লাগবে তিনি এই জেনারেটরটি দান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31