শিরোনামঃ-

» সিলেটে ব্রিটিশ বাংলা এসোসিয়েশনে উদ্যোগে ৩টি মাদ্রাসায় পাঞ্জাবি  বিতরণ

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২২ | বুধবার


Manual7 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইংল্যান্ড এর পক্ষ থেকে ৩টি মাদ্রাসায় এতিম ছাত্রদের মধ্যে পাঞ্জাবি  উপহার হিসেবে  বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৩ আগস্ট) দিনব্যাপী  নগরীর রায়নগর মারকাযুল কোরআন সিলেট মাদ্রাসায়, মেজর টিলা জামেয়া করীমিয়া এহ্ইয়াউল মাদ্রাসা ও এতিম খানা ও জামেয়া মা‘ছুমিয়া ইসলামীয়া মাছিমপুর মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে পাঞ্জাবি  বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্ঠা সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খছরু, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর এপিপি সিলেট জেলা আইনজীবী সমিতি, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জগন্নাথপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান জামাল উদ্দিন আহমদ, সিলেট ব্লু ওয়াটার মসজিদের ইমাম হাফিজ মাওলানা হারিছ উদ্দিন, মারকাযুল কোরআন সিলেট মাদ্রাসার মুহতামিম হাফিজ শেখ মুজিবুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল হাই, মেজরটিলা জামেয়া করীমিয়া এহ্ইয়াউল মাদ্রাসা ও এতিমখানা মুহতামিম হাফিজ মাওলানা খলিলুর রহমান, জামেয়া মা‘ছুমিয়া ইসলামীয়া মাছিমপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা নজমুদ্দিন কাসেমী, শিক্ষা সচিব হাফিজ মাওলনা সিব্বির আহমদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ মনিরুজ্জামান, মো: হাফিজ উদ্দিন, রোটারী ক্লাব অফ কসমোপলিটন এর নেতৃবৃন্দ রোটারিয়ান কপিল উদ্দিন বাবলু, ইসতিয়াক হোসেন মঞ্জু, ডাক্তার ইমদাদুল হক, প্রেসিডেন্ট মিন্টু রঞ্জন, সেক্রেটারী আশিম আহমদ, মদন মোহন কলেজের সাবেক বার্ষিকী সম্পাদক অলক লষ্কর, তালতলা ব্যবসায়ী আমির উদ্দিন, সোহেল আহমদ, কামরুল ইসলাম রাসেল, সহ ব্রিটিশ বাংলা এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দরা প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031