শিরোনামঃ-

» ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২২ | বুধবার


Manual6 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম পুলিশি গুলিতে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম কে হত্যার প্রতিবাদে ৩ই জুলাই বুধবার বাদ আছর তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
বুধবার (৩ আগস্ট) এই বিক্ষোভ মিছিল নগরীর কোর্টপয়েন্ট থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
Manual2 Ad Code

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এর পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সহ সভাপতি শিহাব খান, জুবের আহমদ, কামরান আহমদ, রেজাউল ইসলাম সুমন, এনামুল হক চৌধুরী সুহেল প্রমুখ।

Manual1 Ad Code

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ভোলায় ন্যাক্ষারজনকভাবে শান্তিপূর্ণ মিছিলে গুলি করে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলম কে হত্যা করা যায়। আমরা সিলেটের মাঠি থেকে তীব্রতর নিন্দা জানাচ্ছি। রহিম ও নুরে আলম এর হত্যার জবাব দেওয়া হবে।  আমরা আর বসে থাকবো না, যেখানে বাঁধা আসবে সেখানে জবাব দেওয়া হবে। এই রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশ অপশক্তির হাত থেকে মুক্ত হবে শীঘ্রই।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31