শিরোনামঃ-

» বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ২৪. জুলাই. ২০২২ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও লন্ডন প্রবাসী মিসবাহ উদ্দিন, আব্দুল মতিন ও পারভেজ আহমদ এর সহযোগীতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

রবিবার (২৪ জুলাই) সকালে মুজিবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের কনফারেন্স রুমে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া এলাকায় বন্যা পরবর্তী পূর্নঃবাসনের জন্য বাছাইকৃত প্রায় ২০০ পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

Manual6 Ad Code

সারপার জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য আব্দুল হান্নান তাপাদারের সভাপতিত্বে ও সারপার ইসলামী সমাজ কল্যান পরিষদের সেক্রেটারী মহসিন আলম ফজলের পরিচালনায় অর্থ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেষ্টুরেন্ট ব্যবসায়ী ও মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ডাইরেক্টর জাকিরুল ইসলাম রুহিন, সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল ওয়াদুদ, নওয়াগ্রামের যুবনেতা শাহেদ আহমদ চৌধুরী, পূর্ব মুড়িয়া ইসলামিক সোসাইটির সহ-সভাপতি জাবেদ আহমদ তাপাদার, ড. খছরুজ্জামান চৌধুরী পাঠাগারের পরিচালক এম এ চৌধুরী হাসিব, সারপার ইসলামী সমাজ কল্যান পরিষদের সভাপতি সাঈদুল ইসলাম সাইদ, বসুন্ধরা জনকল্যান সংস্থার সভাপতি এম এবাদুর রহমান, যুবনেতা সুলতান আহমদ, হাফিজ মাওলানা রাহাত আহমদ, ক্বারী আব্দুল্লাহ, রফিক আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031