শিরোনামঃ-

» সিলেট অনলাইন প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

প্রকাশিত: ০৭. জুলাই. ২০২২ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটে অনলাইন প্রেসক্লাবের গণমাধ্যম ও অফিস সহায়ক কর্মীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তুলে দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার শাহাদত।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিলেট অনলাইন প্রেসক্লাবের গণমাধ্যম ও অফিস সহায়ক ১০ জন কর্মীকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াসমিন নাহার রুমা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি করে চিনি, ডাল ও লবণ, ১ লিটার সোয়াবিন তেল এবং তিন ধরণের মশলা।

Manual7 Ad Code

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার শাহাদত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছেন।

সিলেটের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সব কিছু করছেন। ত্রান এবং খাদ্যসহায়তার পাশাপাশি বন্যাকবলিত অসহায় মানুষদের ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি মেরামতের জন্য ইতোমধ্যে ৫ কোটি টাকা প্রদান করেছেন।

তিনি বলেন, গণমাধ্যম সহ সকলের সার্বিক সহযোগিতায় শীঘ্রই আমরা বন্যা পরিস্থিতি অতিক্রম করে স্বাভাবিক জীবনে ফিরে যাবো ইনশাআল্লাহ।

Manual1 Ad Code

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী- সিলেট অনলাইন প্রেসক্লাবে ঈদ উপহার প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031