- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» আওয়ামী লীগের মন্ত্রী, এমপিরা বানভাসিদের সঙ্গে লোক দেখানো ফটোসেশন করছে: মিজানুর রহমান চৌধুরী
প্রকাশিত: ০৩. জুলাই. ২০২২ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ছাতক-দোয়ারাবাজার সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা বানভাসিদের সঙ্গে লোক দেখানো ফটোসেশন করছেন। তাদের এক চিমটি সাহায্য মানুষের ভোগান্তির সঙ্গে নির্মম পরিহাস ছাড়া কিছু নয়।
সাহায্যের নামে আওয়ামী লীগ লোক দেখানো ত্রাণ থেকে মানুষ পরিত্রাণ চায়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক সদিচ্ছা এবং সাহস থাকলে নিশ্চয়ই তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় বন্যার্ত ও বানবাসিদের পাশে প্রতিদিন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।
রবিবার তিনি (৩ জুলাই) ১৩তম দিনের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহমতপুর, সাইদাবাজ, আলমপুর, কাজিরগাঁও ২নং ওয়ার্ডের বনগাঁও, ছনবাড়ি, নিজগাঁও, রতনপুর, ধনিটিলা, লুবিয়া, দারগাখালি, ৩নং ওয়ার্ডের গাংপাড় নোয়াকুট, পুরান নোয়াকুট, বাহাদুর পুর, বৈশাকান্দি, ছিনাকান্দি, করিমপুর, ৯নং হাটাপান্ডব, কুমারদানি এলাকাসহ ক্ষতিগ্রস্থ অসহায় পানিবন্দি মানুষ ও বারকি শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুহুরায়রা ছুরত, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, বিএনপি নেতা সাহিদ আলম, আব্দুল কদ্দুছ, কামরুল, হেলাল মিয়া, জাহাঙ্গীর আলম রাসেল, মুহিবুর রহমান, জামাল, আসকর আলী, আব্দুল হামিদ, জমির আলী, নাসির, রাজ্জাক, রশীদ, নুরুল আমিন, সালাহউদ্দীন, রমজান, আনোয়ারার হোসেন, জামাল মিয়া, মাসুক মিয়া, আব্দুল হক, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী ও যুগ্ম আহবায়ক আবু শামীম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিব মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩০ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


