শিরোনামঃ-

» কালীঘাটস্থ সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে নগরীর মাছিমপুর, ছড়ারপাড়, কামালগড় বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩০. জুন. ২০২২ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

কালীঘাটস্থ সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে নগরীর মাছিমপুর, ছড়ারপাড়, কামালগড় বন্যা কবলিত এলাকায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (৩০ জুন) কালীঘাটস্থ সিলেট ব্যবসায়ী সমিতির অন্তর্ভূক্ত এলাকার সকল ব্যবসায়ীবৃন্দের সহযোগীতায় নগরীর বন্যার্তদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তার বলেন, সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এসব কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় কষ্টপীড়িত পানিবন্দি মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতো সমাজের বিত্তবাদের এগিয়ে আসার আহ্বান জানান।

Manual8 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকা আহমদ, ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা কলন্দর আলী, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিয়াউল হক, সাধারণ সম্পাদক মো. দিলওয়ার হোসেন, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হোসাইন দুলাল, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্ট সুনিল সিংহ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুল গফফার মিন্টু, আব্দুল জলিল, হাজী খালেদ হোসেন, মো: শরিফ আহমদ, মনোজ কুমার দাস, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী মো. লুৎফুর রহমান বাপ্পী, মো. অলিউর রহমান কয়েস, আব্দুর রহমান, মো. জনি আহমদ, হাজী সৈয়দ নুরুল ইসলাম বাবলা প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31