- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সিলেটের বন্যার্ত কুষ্ঠ রোগীদের আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা
প্রকাশিত: ২৮. জুন. ২০২২ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট অঞ্চলের বন্যাকবলিত এলাকার কুষ্ঠ রোগীদের আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) সকালে সিলেট সিভিল সার্জন অফিসের সার্বিক সহযোগিতায় ও নেপ্রা বাংলাদেশ’র আর্থিক সহায়তায় সিভিল সার্জন অফিসের হলরুমে এই সহায়তা প্রদান ও আলোচনা সভা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, নেপ্রা বাংলাদেশ’র কান্ট্রি ডাইরেক্টর ডা. ডেভিড পাহান, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আহমদ সিরাজুম মুনীর, নেপ্রা বাংলাদেশ’র মনিটরিং কর্মকর্তা শ্যামল কুমার চৌধুরী, সিলেট সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মো. আব্দুল আউয়াল, এরিয়া সুপারভাইজার মো. জিয়াউর রহমান, সিলেট সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সিলেট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহমেদ শাহরিয়ার।
নেপ্রা বাংলাদেশ’র কান্ট্রি ডাইরেক্টর ডা. ডেভিড পাহান আলোচনা সভায় জানান, বন্যার্ত সিলেট-সুনামগঞ্জের ৬৫০ জন কুষ্ঠ রোগীর আর্থিক ও পুনর্বাসনে সহায়তা প্রদান করা হবে।
এর অংশ আজ হিসেবে প্রথম পর্যায়ে সিলেট সদর উপজেলা ও কুষ্ঠ হাসপাতালের ১৭৫ জন রোগীকে ৩২০০ টাকা করে প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে এই সহায়তা। নেপ্রা বাংলাদেশ’র কুষ্ঠ ও বাত রোগীদের নিয়ে কাজ করার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫১২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


