শিরোনামঃ-

» অসহায় বন্যার্তদের পাশে এটিএমএ হাসান জেবুল

প্রকাশিত: ২৬. জুন. ২০২২ | রবিবার


Manual5 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
সিলেটে ভয়াবহ বন্যায় অসহায় বানভাসিদের মধ্যে ত্রাণ, শুকনো ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল।
Manual6 Ad Code

রবিবার (২৬ জুন) সিলেট সদর উপজেলার পশ্চিমদর্শা হাতিম চৌধুরী ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে ১০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন তিনি।

এর আগে তিনি শনিবার সিলেট সিটি সিটি কর্পোরেশনের বর্ধিত ৩৭নং ওয়ার্ডের  টিওরবাড়ী এলাকায় রান্না করা খাবার বিতরণ করেন। হাজীপাড়া যুব সমাজের উদ্যোগে ও বিশিষ্ট ব্যক্তিত্ব অংশু বাবু অর্থায়নে এ খাবার বিতরণ করা হয়।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, হাজীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল আজিজ মনু, পীর সামছুদ্দিন, রিয়াজ উদ্দিন বাবু, শাহান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিটুন দত্ত, টিওরবাড়ী জামে মসজিদের মোতওয়াল্লী জমির উদ্দিন, মো. ইকবাল হোসেন ও বিমল দাশ প্রমুখ।

Manual3 Ad Code

উল্লেখ্য, ভয়াবহ বন্যায় শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ান আওয়ামী লীগ নেতা হাসান জেবুল। নগরীর আখালিয়া, টুকেরবাজার, ডলিয়া, টিলারগাও, নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা চালিয়ে যাবেন বলে জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930