শিরোনামঃ-

» সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ও জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের অর্থায়নে বন্যার্ত ৬০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৪. জুন. ২০২২ | শুক্রবার


Manual5 Ad Code

 স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ও জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের অর্থায়নে বন্যার্ত ৬০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৪০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার ও ২০০ পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান শমসের জামাল।
এসময় তিনি মোগলবাজার ইউনিয়নের রেবতী রমণ সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, রেবতী রমণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানফ্লাওয়ার, নই মিয়া দারুল কোরআন দাখিল মাদরাসা এবং পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত অসহায় মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় তিনি বলেন, জেলা আওয়ামী লীগ এবং জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশন সবসময় আপনাদের পাশে আছে। আজকে ত্রাণ দিয়েই আমাদের কার্যক্রম শেষ নয়। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা এসে পাশে দাঁড়াবো। প্রয়োজনবোধে উক্ত আশ্রয়কেন্দ্রগুলোতে আরো খাদ্যসামগ্রী পাঠাবেন বলে আশ্বাস দেন তিনি।
খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সাইস্তা, ইউনিয়ন সেক্রেটারি মহিউদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য বুরহান উদ্দিন, ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি আব্দুল জব্বার, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিবলু ও সহ-সভাপতি লায়েক আহমদ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31