শিরোনামঃ-

» বিডিপি চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৪. জুন. ২০২২ | শুক্রবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

বাংলাদেশ গণতান্ত্রিক দল- বিডিপি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাছুল আলম চৌধুরী সুরমা ভাই এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিরতণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বন্যা কবলিত ৪নং ওয়ার্ডের বরইকান্দি গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, পেয়াজ, সাবান প্রভৃতি।

খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি বলেন, বন্যায় মানুষ আজ বিপর্যস্ত। বন্যায় পানিবন্দি হয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। যত জায়গায় আমি ত্রাণ সামগ্রী বিতরণ করছি বেশিরভাগ জায়গাতেই যাতায়াতের তেমন কোন সুযোগ সুবিধা নেই। পর্যাপ্ত সুবিধা না থাকায় অনেকে আবার ত্রাণ পাচ্ছেন না। তাই আমি সরকারের কাছে অনুরোধ করছি এসব এলাকার মানুষের পাশে দাড়ান এবং তাদের যোগাযোগ ব্যবস্থার উন্নত করেন এবং তারা তাদের সাবলম্বী হওয়ার জন্য ব্যবস্থা এবং তাদের ছেলেমেয়েদের ভালো শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে আমি সরকারে প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি নদী-নালা, খালবিল ভরাটের কারনে এ ধরনের সমস্যার সম্মুখি হচ্ছেন। প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন। উন্নয়নের পাশাপাশি তিনি যেন খালবিল খনন করেন এবং বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি মেরামতের আর্থিক অনুদান দেন।

Manual7 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সৌদি আরব রিয়াদের বাংলাদেশের সাবেক দুতাবাস কর্মকর্তা আব্দুল হাই চৌধুরী, আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ মেম্বার, সদর উপজেলা যুবদলীগ নেতা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুস সুবহান আব্বাসি, মাহফিনুল হক চৌধুরী প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31