- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২’র জাতীয় পর্যায়ের বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতার ফলাফল সম্পন্ন
প্রকাশিত: ২২. জুন. ২০২২ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উপলক্ষে জাতীয় পর্যায়ের বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতা গত ৫ ও ৬ জুন ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ ও সরকারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
৯টি বিভাগের সেরা ৯ জন প্রতিযোগীদের সাথে হামদ্/নাতে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করে ৩য় স্থান অর্জন করে, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী শেখ মাহজাবিন তারানা স্নেহা। বুধবার (২১ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেগুনবাগিচা ঢাকায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মো. আবু বকর সিদ্দীক এর সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিজয়ীদের স্বাগত জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন, সিলেট নগরীর লামাবাজার এর বাসিন্দা, ব্যবসায়ী শেখ আব্দুল কাইয়ুম শাহীদের বড় মেয়ে, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি, এশিয়ান টেলিভিশন এর সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ এর ভাগ্নী শেখ মাহজাবীন তারানা স্নেহা।
শেখ মাহজাবিন তারানা স্নেহা আগামীতে যেন সিলেটের প্রতিনিধিত্ব করে সিলেটের সুনাম বাড়াতে পারে, সবার কাছে সে দোয়া প্রার্থী।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


