শিরোনামঃ-

» গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে”র পান্ডারগাও ইউনিয়নের শতাধিক মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৬. জুন. ২০২২ | সোমবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে এর পক্ষ থেকে দোয়াারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের ১২টি গ্রামে প্রায় শতাধিক মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুন) পান্ডারগাও  ইউনিয়নের হিম্মতের গাও জামে মসজিদের পাশে ত্রান বিতরণ করা হয়।
ত্রান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল ।
এসময় উপস্থিত ছিলেন, সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রভাষক হুসাইন আহমদ হিলফুল ফুজুল যুব সংঘ প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কাওছার আলম।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুমন ,ইমন, আবুল, সাদ্দামসহ হিলফুল ফুজুল এর সদস্যবৃন্দ। যে গ্রাম গুলির মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় সেগুলো হচ্ছে হিম্মতের গাও, সোনাপুর , সাহেবের গাও, সেঙ্গাইয়া, মঙ্গলপুর, শ্রীপুর, পান্ডারগাও, পলিরচর, চব্বিশ আলী, হরিপদ নগর, ডালারপার, কৃষ্ণনগর।
ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল-ডাল-তেল-লবণ, পিয়াজ,আলু ও স্যালাইন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31