শিরোনামঃ-

» শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

প্রকাশিত: ৩১. মে. ২০২২ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual1 Ad Code

শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার (৩১ মে) বাদ আছর দরগাহ হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

মিলাদ পুর্ব দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কমনা,দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা, গুমকৃত জননেতা এম ইলিয়াছ আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ ও আনছার আলীর সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, আব্দুল মুনিম, সৈয়দ সারওয়ার রেজা, কামরান হুসেন হেলাল, আবুল কালাম সাহেদ, সদস্য দেওয়ান রেজা মজিদ, দুলাল আহমদ, মনিরুজ্জামান মনির, দুলাল আহমদ, রুবেল বক্স, লিয়াকত আলী ইমন, বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা নেতৃবৃন্দের মধ্যে সুলতান বক্স মন্সুর, আব্দুল আহাদ, শেখ সাকিব আহমদ, ওয়াহিদ খান, মাসুম আহমদ, শেখ নায়িম, জাহিদ হাসান, ছদিওল হোসাইন, সাব্বির আহমদ, রবিন হুসেইন,সায়েম আহমদ রনি, মুক্তার আহমদ রাফি, শিপন আহমদ, জাহেদ আহমদ, শামিম বক্স, লায়েক আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, মোঃ ইমাম উদ্দীন রুজেল, জহিরুল ইসলাম আলাল, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31