শিরোনামঃ-

» খাদিমপাড়ায় ২য় দফায় নাসিহা ফাউন্ডেশন’র ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৩০. মে. ২০২২ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেটে  ২য় দফায় বন্যাদুর্গতদের পাশে আবারও দাঁড়িয়েছে নাসিহা ফাউন্ডেশন।

Manual4 Ad Code

সোমবার (৩০মে) ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বংশীধর, বালুটিকর এলাকার অর্ধশতাধিক অসহায় পরিবারের ফুডপ্যাক হাদিয়া হিসেবে প্রদান করা হয়।

Manual7 Ad Code

নাসিহা ফাউন্ডেশন’র স্বপ্নদ্রষ্টা ইসলামিক স্কলার ও টিভি ব্যক্তিত্ব মুফতি শাইখ হাবিব নূহের সার্বিক তত্ত্বাবধানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, নাসিহা ফাউন্ডেশন’র প্রতিনিধি আলহাজ্ব আব্দুর রাকিব রকু, নাসিহার সদস্য মো. আব্দুর রব সায়েম, সাংবাদিক আতিকুর রহমান নগরী, মাসুম আহমদ, আব্দুস সবুর সাবির ব্যবসায়ী মো. দিলদার হোসেন, সালেহ আহমদ, সুজন, হাফেজ তালহা প্রমুখ।

Manual7 Ad Code

উল্লেখ্য, এর আগে গত ২৩ মে খাদিমপাড়ায় উপরোক্ত দু’টি এলাকায় নাসিহার ১ম দফায় ত্রাণ বিতরণ করা হয়।

এছাড়াও ফাউন্ডেশন’র দিকনির্দেশনায় বন্যা কবলিত সিলেটের অনেক এলাকায় ত্রাণ সহায়তা পরিচালনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30