শিরোনামঃ-

» মোহাম্মদ দরবেশ ফাউন্ডেশন লামারগাঁও বড় বাড়ী’র ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৩০. মে. ২০২২ | সোমবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুর মুক্তাদির বলেছেন, দেশে রাজনীতি নেই। দেশ চালাচ্ছে প্রশাসনের আমলারা। তাই রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের পরিবর্তে এখন সবকিছু আমলারা করছেন।

তিনি আরো বলেন, বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়ালেও আওয়ামী লীগ নেই। তারা আখের গোছাতে ব্যস্ত রয়েছে। কারণ তারা জনগনের নির্বাচিত সরকার নয়। তাই জনগনের কাছে তাদের দায়বদ্ধতাও নেই।

Manual5 Ad Code

তিনি সোমবার (৩০ মে) বিকেলে সিলেট সদর উপজেলার সোনাতলা লামারগাঁও এলাকায় মোহাম্মদ দরবেশ ফাউন্ডেশন লামারগাঁও বড় বাড়ীর উদ্যোগে গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ফাউন্ডেশনেরর সভাপতি ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদল এর যুগ্ন আহবায়ক আব্দুল আহাদ রানার উপস্থাপনায় ত্রাণ বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ কে এম তারেক কালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক হাজি জায়েদ আহমদ, কান্দিগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলী, সদর উপজেলা বিএনপি নেতা ওয়ারিছ উদ্দিন, সিরাজ মিয়া, আব্দুল ওয়াহিদ, হাফিজ আব্দুল হক, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল খালিক, আব্দুল সালাম, সদর উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক তারেক, সদর উপজেলা যুবদল নেতা বাবুল হোসেন, সদর উপজেলা সেচ্ছাসেবক দল নেতা কামরুল রানা, সদর উপজেলা যুবদল নেতা আফজল হোসেন, যুবদল নেতা নুর আহমদ, আব্দুর রকিব, সদর উপজেলা ছাত্রদল এর যুগ্ন আহবায়ক দিলোয়ার হোসেন সায়েস্তা, সদর উপজেলা সেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর, জেলা ছাত্রদল সহ-সাধারন সম্পাদক আলী আব্বাস, সদর উপজেলা ছাত্রদল নেতা জাবেদ।

Manual7 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর এর ছাত্রদল নেতা ও যুবদল নেতা সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ছাত্রদল নেতা নোমানুল হক সানি।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30