শিরোনামঃ-

» বাংলাদেশ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন সিলেট বিভাগ’র মতবিনিময় সভা

প্রকাশিত: ২৮. মে. ২০২২ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন সিলেট বিভাগ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (২৮ মে) উপশহরস্থ কার্যালয়ে দুপুর ১২টায় এই সভা অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগ সিএনজি গ্যাস ফিলিং স্টেশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন হুমায়ুন আহমদ, সাজুয়ান আহমদ, আলী আহমদ, হুরায়রা ইফতার হোসেন, ফখরুল ইসলাম, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, স্বপন কান্তি দাস, সারজন রাসু, এম এ বাতেন, মাহবুবুর রহমান, শাকিল খান, কাওছার আহমদ, ওয়ালী মাহমুদ, ফরহাদ আলী ইমন, মুরাদ আলী সুমন, তারেক আহমদ, হাজী হোসেন আহমদ, মশিউর রেজা, মো. রুহুল আলম, আব্দুল আজিজ মিয়া, তাজুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ। এসোসিয়েশনের সহ-সভাপতির পদ শূন্য থাকায় সভায় সকলের সম্মতিক্রমে সাজুয়ান আহমদকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

Manual8 Ad Code

সভায় সিএনজি গ্যাস লোডবৃদ্ধি, পরিবেশ ও ফায়ার সার্ভিস এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের বরাবরে বাংলাদেশ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন সিলেট বিভাগ এর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে তাদের সমস্যা সমাধানের লক্ষে কাজ করার জন্য জেলা বাংলাদেশ সরকার, সিলেট জেলা প্রশাসক ও প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসোসিয়ের সদস্য মস্তাবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৬ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930